একদিন এক ধনী ব্যক্তি ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে একজনকে তার ডাস্টবিন থেকে কিছু কুড়াতে দেখে বলল………
একদিন এক ধনী ব্যক্তি ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে একজনকে তার ডাস্টবিন থেকে কিছু কুড়াতে দেখে বলল-“আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি গরীব নই” গরীব লোকটি রাস্তার দিকে তাকিয়ে একজন পাগল ব্যক্তিকে অস্বাভাবিক আচরণকরতে দেখে বলল- “আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি পাগল নই” পাগল লোকটি তার সামনে দিয়ে একটি এম্বুলেন্স যেতে দেখে বলল- “আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি ওরকম অসুস্থ নই”
অসুস্থ ব্যক্তিটি হাসপাতালে পৌঁছেই এক ব্যক্তিকে স্ট্রেচারে তুলে মর্গে নিয়ে যেতে দেখে বলল- “আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি মৃত নই” ভেবে দেখা দরকার, একমাত্র মৃত ব্যক্তিই আল্লাহর প্রতি শুকরিয়া জানাতে পারেনা। তাই আপনি কেন চুপ করে আছেন?কেন আল্লাহর প্রতি আপনার আজকের সুন্দর দিনটার জন্য শুকরিয়া আদায় করছেন না?কেন জীবনে পাওয়া আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন না?জীবন কি? সুন্দরভাবে জীবনকে বুঝতে হলে আপনাকে 3 টা জায়গা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সংস্পর্শে
থাকতে হবে। 1. হাসপাতাল 2. জেলখানা3. কবরস্থান
হাসপাতাল আপনাকে স্মরণ করিয়ে দিবে যে সুস্বাস্থ্য দিয়ে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দিয়েছেন। জেলখানার বন্দীজীবন আপনাকে সমরণ করিয়ে দিবে যে স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতা দিয়ে আল্লাহ আপনাকে কত বড় রাহমাত দিয়েছেন। কবরস্থান আপনাকে স্মরণ করিয়ে দিবে, যে মাটিতে আজ আপনি দর্পভরে ঘুরে বেড়াচ্ছেন সেই মাটিই আগামীকাল আপনার ছোট্ট ঘরের ছাদ হবে।…….




