228389

আ’লীগের মনোনয়নপত্র কিনলেন মনির খান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির তৃতীয় দিনে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসন থে‌কে নৌকা মার্কার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মনির খান।

রোববার (১১ নভেম্বর) বি‌কেলে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হাসিনার রাজ‌নৈ‌তিক কার্যালয়ের নতুন ভবন থেকে মনোনয়ন পত্র নেন তিনি।এ সময় তিনি বলেন, আমি কেরানীগঞ্জের জনগনের জন্য কাজ করবো। আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌর্কা মার্কায় মনোনয়ন দিবেন। আমি সকলের দোয়া চাই। আল্লাহর রহমতে বিপুল ভোটে আমি বিজয়ী হয়ে জননেত্রীকে এ আসন উপহার দেব।

ad

পাঠকের মতামত