228133

হঠাৎ শ্রেণিকক্ষের প্রোজেক্টরে পর্নগ্রাফি, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট।। শ্রেণিকক্ষে নতুন একটি বিষয় পড়ানোর জন্য প্রোজেক্টরের সঙ্গে নিজের কম্পিউটারের সংযোগ করান একজন শিক্ষক। তিনি একটি ভিডিও চালু করে দূরে গিয়ে দাঁড়ান। শিক্ষার্থীরা দেখছিলেন সেই ভিডিও। এরমধ্যেই সেই প্রোজেক্টরে শুরু হয়ে যায় পর্ন ছবি। শিক্ষক দৌঁড়ে এসে সেই ভিডিও বন্ধ করেন দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ এর এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি তাইওয়ানের নিউ তাইপেই সিটির একটি কলেজের। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক শিক্ষক ভরা ক্লাসে প্রোজেক্টরের মাধ্যমে একটি ভিডিও চালান। তার পরেই পর্ন ক্লিপ চালু হয়ে যায়, যা দেখে হাসিঠাট্টা শুরু করেন উপস্থিত শিক্ষার্থীরা। পরে ভুল বুঝতে পেরে ভিডিওটি বন্ধ করে দেন ওই শিক্ষক।

শ্রেণিকক্ষে উপস্থিত কোনো এক শিক্ষার্থী পুরো ঘটনার ভিডিওটি আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরেই ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ওই শিক্ষকের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা জানা যায়নি। এর আগে গত সেপ্টেম্বরে কানাডার টোরান্টো বিশ্ববিদ্যালয়ে একইভাবে শ্রেণিকক্ষে পর্ন ছবি চালু হয়েছিল।

ad

পাঠকের মতামত