228049

সভা-সমাবেশে ইসির নিষেধাজ্ঞা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ বা জনসভার উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি এ ধরনের আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ নভেম্বর। ২২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর। এরপর দিন থেকেই প্রচারণা করা যাবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পক্ষে কাজ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট জনসভা করেছে। কিন্তু ভবিষ্যতে যেন আর কেউ কোনো সভা-সমাবেশ বা জনসভা করতে না পারে, সে নির্দেশনা আইন-শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভোট আমাদের দেশে উৎসব। তবে আচরণবিধি যেন ভঙ্গ না হয় সেজন্য পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট মাঠে নামানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের বলেছি, তারা ম্যাজিস্ট্রেট নিয়োজিত করবেন এবং ব্যবস্থা নেবেন।দলগুলো যাতে আচরণবিধি মেনে চলেন এজন্য মনোনয়নপত্র কেনার সময় আমরা আচরণবিধি তুলে দেবো। বিভিন্ন দল ও জোট আচরণবিধি ভঙ্গ করে সমাবেশ-মিছিল করছে এমন প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।

ad

পাঠকের মতামত