228077

মনোনয়নপত্র নিলেন শফী আহমেদ

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা শফী আহমেদ।শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয় থেকে শফী আহমেদের উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শফী আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খালিয়াজুরী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খান, উপজেলা যুবলীগের সভাপতি ইজাজুল হক রয়েল, ছাত্রলীগ নেতা স্বাগত সরকার শুভ, শেখ তারেক, তান্না চৌধুরী প্রমুখ।

ad

পাঠকের মতামত