227977

জরুরি বৈঠকে বসছে বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে বিএনপি ও দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।শনিবার সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে একই স্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া ও আন্দোলন-সংগ্রামের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত