২০ দলীয় জোটে ভাঙনের আশঙ্কা!
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে কল্যাণ পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা-তা আগামীকাল রোববার জানাবেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক। ওই দিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে কল্যাণ পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে এ বিষয়টি স্পষ্ট করবেন তিনি।
কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।আমিনুর রহমান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কল্যাণ পার্টি ২০ দলীয় জোট থেকে অংশগ্রহণ করবে কী না, সে বিষয়টি রোববার কল্যাণ পার্টির চেয়ারম্যান পরিষ্কার করে গণমাধ্যমের তুলে ধরবেন।সূত্র: বাংলাদেশ জার্নাল




