228107

নৌকার মনোনয়ন ফরম নিলেন মোশাররফের ছেলে রুহেল

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল।শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী হাবিব খান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারী রাশেদুজ্জামান শাহীন, মীরসরাই উপজেলা ছাত্রলীগ রাসেল চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক নেতা নেওয়াজ চৌধুরীসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পেশায় প্রকৌশলী রুহেল বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গৃহায়ন মন্ত্রী মোশররফ হোসেনের মেজ ছেলে।

ad

পাঠকের মতামত