আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন কবরী
আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়নে লড়বেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসেবে শনিবার বিকেলে ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি।নবম সংসদের সদস্য হিসেবেও সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। এবার দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী কবরী।ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন গঠিত। শিল্প অঞ্চল হওয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনে রয়েছে শ্রমিকদের বিশাল ভোট ব্যাংক।
এর আগে টানা তৃতীয়বারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. মোহাম্মদ হাছান মাহমুদ।তিনি চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে নবম সংসদের সময় হাছান মাহমুদ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।রাঙ্গুনিয়া-বোয়াখালীর শ্রীপুর, খরণদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন। দলীয় মনোনয়ন সংগ্রহের পর এবারও বিজয়ী হবেন বলে শতভাগ আশাবাদী তিনি।তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে চট্টগ্রাম-৭ নেত্রীকে উপহার দেব।




