আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন কণ্ঠশিল্পী মমতাজ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন কণ্ঠশিল্পী মমতাজ। শনিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।আসন্ন একাদশ সংসদ নির্বাচনের জন্যও তিনি একই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।




