‘লিডার’ আসছে
বিনোদন ডেস্ক: দিলশাদুল হক শিমুল পরিচালিত চলচ্চিত্র ‘লিডার’। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।ছবির পরিচালক জানান, ‘লিডার’ একটি রাজনৈতিক চলচ্চিত্র। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও তার পটপরিবর্তন একটি গল্পের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে ছবিতে গুরুত্ব দেয়া হয়েছে তরুণ সমাজের আগামীর ভাবনার দিকে।
ডিসেম্বরের ২৩ তারিখে ১১তম জাতীয় নির্বাচন। দেশজুড়ে রাজনৈতিক আলোচনা, হিসাব-নিকাশ। তাই ছবিটি মুক্তির জন্য এখনই মোক্ষম সময়।ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, ওমর সানী, মতিন রহমানসহ আরও অনেকে।ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।




