খাশোগি হত্যা: যেভাবে অ্যাসিড দিয়ে লাশ গলিয়ে দেয় (ভিডিও)
সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর প্রায় ৪০ দিন অতিবাহিত হয়েছে। এখনো তার লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। খাশোগির লাশ তুরস্কে এক ব্যক্তিকে দিয়ে গায়েব করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। তবে সৌদি আরবের ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিশ্লেষকরা।এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে যে, খাশোগিকে হত্যার পর তার লাশ ভস্মীভূত করা হয়েছে। তুরস্ক সরকারের উপদেষ্টা ইয়াসিন আক্তে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছিলেন, তারা (হত্যাকারীরা) শুধু খাশোগির লাশ কেটে টুকরা টুকরা করেনি, অ্যাসিড দিয়ে পুড়িয়ে তার লাশ বিলীন করে দেয়।
তুর্কি উপদেষ্টার ওই বক্তব্যের আরেকটি নতুন তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রবাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদমাধ্যমটি তাদের খবরে জানিয়েছে, খাশোগি হত্যাকাণ্ডের পর আঙ্কারায় সৌদি কনসাল জেনারেলের বাসায় হাইড্রোফ্লুরিক অ্যাসিডের সন্ধান পেয়েছে তুর্কি তদন্তকারীরা।নসাল জেনারেলের বাসায় যে কেমিক্যালের সন্ধান পাওয়া গেছে তা কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাইবির কক্ষেই ছিল। তুর্কি তদন্তকারীরা তার রুমের ভেতের এর সন্ধান পেয়েছে।তুরস্ক থেকে আল-জাজিরার প্রতিবেদক এন্ডু সিমনস বলেন, খাশোগি হত্যার দুই সপ্তাহ পর কনসাল জেনারেলের বাসা তল্লাশি করেছিল তুর্কি তদন্তকারীরা। তখনই এসব কেমিক্যালের সন্ধান পেয়েছিল।
ধারণা করা হচ্ছে, সাংবাদিক জামাল খাশোগি হত্যায় এই ‘হাইড্রোফ্লোরিক’ এসিড ও অন্যান্য কেমিক্যাল ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।কীভাবে মাংস ও হাড় এসিড দিয়ে নিশ্চিহ্ন করা হয় এসব খবর প্রকাশের পর তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।’এসিডটিউব’ নামের একটি ইউটিউব চ্যানেল এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে হাইড্রোফ্লুরিক অ্যাসিড কীভাবে সহজেই হাড়কে গলিয়ে ফেলে।উল্লেখ্য, জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন।প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত খাশোগির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।




