বঙ্গবন্ধু ও জিয়ার বিভেদ ঘুঁচাবো: কাদের সিদ্দিকী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মধ্যকার বিভেদ ঘুঁচাতে চান বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে ঐক্যফ্রন্টের সমাবেশে কৃষক শ্রমিক লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন।তিনি বলেন, আমি বিএনপির সভায় আসিনি। ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টের নেতৃত্বে এসেছি। তাই আমি যদি ক্ষমতায় আসি, তাহলে বঙ্গবন্ধু ও জিয়ার বিভেদ ঘুঁচাবো। আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতিতে এসেছি। তবে বাংলাদেশের রাজনীতি মানেই খালেদা জিয়া। তাই তাকে বন্দি করে রাখা যাবে না।
আব্দুল কাদের সিদ্দিকী আরও বলেন, আজকের জনসভায় বিএনপির যে পরিমাণ নারী কর্মীর উপস্থিতি রয়েছে, তা যদি আমার দলে থাকতো তাহলে তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটিয়ে ফেলতাম।শুক্রবার দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা। তবে শারীরিক অসুস্থতার কারণে ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দেননি ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সূত্র: বাংলাদেশ জার্নাল




