225573

ফের ভাইরাল শাহরুখ কন্যা সুহানা

বিনোদন ডেস্ক : বলিউড কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের আদুরে কন্যা সুহানা খান। সবেমাত্র ১৮তে পা দিয়েছে এই স্টার কিড। আর এরইমধ্যে ইনস্টাগ্রামে লক্ষ্য লক্ষ্য ভক্ত জুটে গেছে তার। মাঝে মাঝে তাকে সাহসী ছবি পোস্ট করতে দেখা যায়। তবে এসবের কারণে নেটিজেনদের কাছে অনেক কটু কথাও শুনতে হয়েছে। অবশ্য এবার সমালোচনায় নয়; সুহানার ইনস্টাগ্রামে একটি হাস্যোজ্জ্বল ছবি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, পার্পল রঙের একটি পোশাকের সঙ্গে সুহানা পরেছেন একটি ডেনিম জ্যাকেট। ছবিটকে প্রাণবন্ত করে তুলেছে তার উজ্জ্বল হাসি। ‘অত্যাশ্চর্য হাসি’, কী প্রাণোচ্ছল হাসি’র মতো কমেন্টে ভরে যাচ্ছে সুহানার ভাইরাল হওয়া ছবিটি।

বর্তমানে ইংল্যান্ডের আর্ডিংলি কলেজে পড়াশোনা করছেন সুহানা। এছাড়া সুহানা সম্প্রতি ভোগ ম্যাগাজিনের অগাস্ট সংস্করণের প্রচ্ছদে নিজের জায়গা করে নেন।

ad

পাঠকের মতামত