225545

আম-ছালা দুটোই গেছে নুসরাত ফারিয়ার

বিনোদন ডেস্ক: ফারিয়া আগে ছিলেন জাজের ঘরের নায়িকা। কাজ থাকুক না আর নাই থাকুক মাস গেলে ঠিকই বেতন পেতেন। সারাক্ষণ অপেক্ষায় থাকতেন জাজের আবদুল আজিজ কখন কি নির্দেশ দেন! কিন্তু ‘সুখ’ যেন আর সইলো না নায়িকার। জাজ ছেড়ে যোগ দিলেন তাদেরই ‘শত্রু’ শাপলা মিডিয়ায়। সেখান থেকে শাকিব খানের নতুন ছবি ‘শাহেনশাহ’র নায়িকা হিসেবে যুক্ত হলেন।

এরপর আম-ছালা দুটোই গেছে নুসরাত ফারিয়ার। আপাতত শুরু হচ্ছে না ‘শাহেনশাহ’ ছবির কাজ। ছবির প্রযোজক সেলিম খান এখন ব্যস্ত আগামী নির্বাচন নিয়ে। তার উপরে ছবিটির জন্য যে বাজেট ধরা হয়েছে সেটা নিয়েও খুশি নন প্রযোজক। তিনি চাইছেন ছবিটির বাজেট কমাতে। কারণ গত ঈদের ছবি ‘ক্যাপ্টেন খান’ থেকেই পুঁজি ফেরত পাননি তিনি। এরপর থেকেই হতাশা ভর করে তার মধ্যে।

ad

পাঠকের মতামত