225483

নাম ‘কাটপিছ’ শুনে নেগেটিভ কিছু ভাবার দরকার নেই : পপি

বিনোদন ডেস্ক : নতুন চলচ্চিত্র ‘কাটপিছ’ নিয়ে রূপালি পর্দায় ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। অভিনেত্রীর জন্মদিনে ফেসবুকে এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেন পরিচালক বুলবুল বিশ্বাস। পোস্টারটি দেখে অনেকেই বিরূপ মন্তব্য শুরু করেন। অবশেষে এই নিয়ে ভক্তদের আশ্বস্ত করলেন পপি।

তিনি বলেন, ‘এটি সুন্দর একটি গল্পের সিনেমা। বরাবরই আমি চ্যালেঞ্জিং ও গল্প প্রধান সিনেমাতে কাজ করে আসছি। এই সিনেমাতে আমার চরিত্রটির মধ্যে বৈচিত্র্য রয়েছে। আমার বিপরীতে থাকবে একাধিক নায়ক। তবে কারা থাকবে তা এখনই জানাতে চাই না। এটি চমক হিসেবেই থাক।’

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনেক ভালো ভালো চলচ্চিত্রের ভেতরও হঠাৎ অনাকাঙ্ক্ষিত দৃশ্য ঢুকে যেত। তখন পরিবার নিয়ে চলচ্চিত্র দেখা যেত না। মূলত, ওই সময়টাই তুলে আনা হবে ‘কাটপিছ’ সিনেমায়। চলতি বছরের শেষের দিকে এর শুটিং শুরু হবে।

ad

পাঠকের মতামত