225406

মাহেন্দ্রর চাকায় পিষ্ট ছাত্রলীগ নেতা

ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন (২৩) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রী কলেজের সামনে মাহেন্দ্রর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত রুহুল আমিন সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আ: রশিদ এর ছেলে।

এ ঘটনায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে এলাকাবাসী ও ছাত্রলীগের নেতা-কর্মী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এসময় উত্তেজিত জনতা ঘাতক মাহেন্দ্ররটি ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়।

স্থানীয় এলাকাবাসীরা জানায়, আজ সন্ধ্যায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের শিবগঞ্জ ডিগ্রী কলজের সামনে একটি দ্রুতগতির মাহেন্দ্র পীরগঞ্জ থেকে আসা মোটরসাইকেল আরোহী রুহুল আমিনকে চাপা দেয়। এতে মাহেন্দ্রর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুহুল মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা পিপিএম।

ad

পাঠকের মতামত