225362

বিপজ্জনক রোহিতকে ফেরালেন রুবেল

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ৯০/৩ (বাংলাদেশ ৪৮.৩ ওভারে ২২২)

বিপজ্জনক রোহিতকে ফেরালেন রুবেল

রুবেল হোসেনের আগের ওভারে হুক করে ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। এবার শর্ট বল উড়াতে চেয়েছিলেন পুল করতে। কিন্তু পার করতে পারলেন না সীমানা। রুবেলের হাত ধরে এলো ভারত অধিনায়কের দামী উইকেট।

ডিপ স্কয়ার ও ডিপ ফাইন লেগের মাঝে ত্রিশ গজের ব্যবধান ছিল। গ্যাপে খেলতে পারেননি রোহিত। কিছুটা দৌড়ে চমৎকার এক ক্যাচ নেন নাজমুল ইসলাম।

৫৫ বলে তিনটি করে ছক্কা-চারে ৪৮ রান করে ফিরেন রোহিত। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৮৩/৩। ক্রিজে দিনেশ কার্তিকের সঙ্গী অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি।

পাওয়ার প্লেতে ভারতের ২ উইকেট

প্রথম পাওয়ার প্লেতে ভারতের দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। শিখর ধাওয়ানের পর ফিরিয়ে দিয়েছে অম্বাতি রাইডুকে।

১০ ওভার শেষে ভারতের স্কোর ৫৭/২। রোহিত শর্মা ৩৬ ও দিনেশ কার্তিক ৩ রানে ব্যাট করছেন। ভারতকে দ্রুত এগিয়ে নিচ্ছেন অধিনায়ক। এরই মধ্যে তার ব্যাট থেকে এসেছে দুটি ছক্কা। সঙ্গে হাঁকিয়েছেন তিনটি চার।

বোলিংয়ে এসেই মাশরাফির আঘাত

বোলিংয়ে এসেই সাফল্য পেলেন মাশরাফি বিন মুর্তজা। দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে দিলেন টপ অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রাইডুকে।

অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল রাইডুর ব্যাটের কানা ছুয়ে জমা পড়ে মুশফিকের গ্লাভসে। চার ওভারের মধ্যে ভারত হারায় দ্বিতীয় উইকেট।

৭ বলে ২ রান করে ফিরেন রাইডু। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪৮/২। ক্রিজে রোহিত শর্মার সঙ্গী দিনেশ কার্তিক।

ধাওয়ানকে ফেরালেন নাজমুল

বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল্য পেলেন মাশরাফি বিন মুর্তজা। নাজমুল ইসলাম অপু তাকে এনে দিলেন কাঙ্ক্ষিত উইকেট। পঞ্চম ওভারে ভাঙল ভারতের উদ্বোধনী জুটি।

ছক্কায় নাজমুলকে বোলিংয়ে স্বাগত জানিয়েছিলেন রোহিত শর্মা। স্ট্রাইক পেয়ে শিখর ধাওয়ান তুলে নিয়েছিলেন বাউন্ডারি। তাতে এলোমেলো হয়ে যাননি বাঁহাতি স্পিনার। তার অফ স্টাম্পের বাইরে ফেলা মিড অফের ওপর দিয়ে পাঠাতে গিয়ে ধাওয়ান ধরা পড়েন সৌম্য সরকারের হাতে।

১৪ বলে তিন চারে ১৫ রান করে ফিরেন ধাওয়ান। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩৫/১। ক্রিজে রোহিত সঙ্গী অম্বাতি রাইডু।

ad

পাঠকের মতামত