225210

ভারতীয় বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি শেহজাদের

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ শেহজাদ। নেদারল্যান্ডস, কানাডা, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ের পর শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন আফগান এ ওপেনার।

ওয়ানডে ক্যারিয়ারে ৭৬তম ম্যাচ খেলছেন তিনি। ৫টি সেঞ্চুরি ছাড়াও ওয়ানডেতে ১৪টি ফিফটি রয়েছে তার। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি, ফিফটি এবং সর্বোচ্চ রানের মালিকও তিনি। তার সংগ্রহ ২ হাজার ৪৮২ রান। ১০৫ ম্যাচে ২ হাজার ৩৭১ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ নবি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ২৮.১ ওভারের খেলা শেষে ১৩১ রান। ১০৩ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ শেহজাদ।

ad

পাঠকের মতামত