224854

এসিতে দীর্ঘ সময় থাকলে যে অসুখ হয়

এই গরমে এসির ঠাণ্ডা ঘর অনেকের কাছেই সবচেয়ে আরামের। অফিস ছাড়া নিজ ঘরেও এসির মধ্যে থাকেন কেউ কেউ। তবে এসিতে দীর্ঘ সময় থাকার বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে।

তবে এসির ক্ষতিকারক দিক থেকে বাঁচতে মাঝে মাঝেই প্রাকৃতিক বাতাস বা পাখার বাতাসে থাকার অভ্যাস করুন। এসির কারণে কী কী অসুখ হতে পারেন জেনে নিন।

মাইগ্রেন: মেডিসিন বিশেষজ্ঞরা বলেন,মাইগ্রেন ছাড়াও এসি মাথা ব্যথা বাড়িয়ে তোলে।

ক্লান্তি: আরামের জন্য এসি রুমে থাকলেও তা আসলে আপনার শরীরকে শুষ্ক করে দেয়। ফলে পানি পিপাসা টের পাওয়া যায় না তবে শরীরের ভিতরে পানির চাহিদা ঠিকই তৈরি হয়। তাই এসিতে থাকলে বেশি করে পানি খাওয়ার অভ্যাস করুন। পানির ঘাটতির জন্য শরীর ক্লান্ত হয়ে পড়ে।

ত্বকে সংক্রমণ: বাইরে গরম আর ঘরে ঠাণ্ডা থাকার কারণে শরীরের ত্বক এই দুই তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। এতে অনেকের ত্বকে এক ধরনের অ্যালার্জি দেখা দেয়।

নানা সংক্রমণ: এসির বাতাসে শরীরের স্নায়ু ক্লান্ত হয়ে পড়ে। ঠান্ডা লাগা বা নাক-কান-গলায় সংক্রমণ বেড়ে যায়।

ভাইরাসঘটিত অসুখ: অনেক সময় এসিতে থাকার ফলে নাকের প্যাসেজ শুকিয়ে যায়। তার ফলে মিউকাস শুকিয়ে গিয়ে ভাইরাস সহজেই শরীরে প্রবেশ করতে পারে ৷

মেদ বাড়া: চিকিৎসকদের মতে, এসির শুকনয়া ও স্যাঁতস্যাঁতে বাতাস শরীরে মেদ জমতে সাহায্য করে। নানা সমীক্ষায় দেখা গিয়েছে এসি ঘরে না থাকা মানুষদের তুলনায় এসি ঘরে থাকা মানুষদের হঠাৎ মেদবহুল হয়ে পড়ার প্রবণতা বেশি।

চোখের অসুখ: এসি ঘরে থাকলে শৈত্য ও শুষ্কতার কারণে চোখের ভিতরের অংশ শুকিয়ে যায়। চোখ থেকে পানিও পড়ে।

ad

পাঠকের মতামত