224783

শ্রীলঙ্কার তিন উইকেটের পতন

মাশরাফির আরেকটি

থারাঙ্গার পর এবার শ্রীলঙ্কার মিডল অর্ডারের অন্যতম ভরসা ধনাঞ্জয়া ডি সিলভাকেও ফেরালেন মাশরাফি। দারুণভাবে ম্যাচে ফিরল বাংলাদেশ। বিপদে শ্রীলঙ্কা।

অফ স্টাম্পে পিচ করে হালকা ভেতরে ঢোকা বল ঠিকমতো খেলতে পারেননি ধনাঞ্জয়া। আবেদনের সঙ্গে সঙ্গেই আঙুল তোলেন আম্পায়ার। শ্রীলঙ্কা রিভিউ নিয়েছিল। তাতে কাজ হয়নি।  উইকেটের পাশাপাশি হারাতে হয়েছে রিভিউটিও।

শূন্য রানে ফিরলেন ধনাঞ্জয়া। ৪.৩ ওভারে শ্রীলঙ্কা ৩ উইকেটে ৩২।

মাশরাফির প্রতিশোধ

ইনিসের দ্বিতীয় বলেই মাশরাফিকে ছক্কা। চতুর্থ বলে চার। পরের ওভারে মুস্তাফিজকে দুটি চার। উপুল থারাঙ্গা শুরু করেছিলেন ঝড়ের বেড়ে। সেই ঝড় থামিয়ে মাশরাফি নিলেন মধুর প্রতিশোধ।

জায়গা বানিয়ে খেলতে পছন্দ করেন থারাঙ্গা। সেই জায়গাই দেননি মাশরাফি। ভেতরে ঢোকা বল থার্ডম্যানে পাঠাতে গিয়ে থারাঙ্গা টেনে আনলেন স্টাম্পে।

১৬ বলে ২৭ রানে বোল্ড থারাঙ্গা। ৩ ওভারে শ্রীলঙ্কা ২ উইকেটে ২৮।

মেন্ডিসকে ফেরালেন মুস্তাফিজ

শুরু থেকেই ঝড় তুলেছেন উপুল থারাঙ্গা। তবে আরেক পাশে কুসল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন মুস্তাফিজ।

এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ইরাসমাস। রিভিউ নেয় বাংলাদেশ। মূল প্রশ্ন ছিল বল লাইনে পিচ করেছে কিনা। সেটি ছিল ঠিক। রিভিউ পক্ষে আসে বাংলাদেশের। মেন্ডিস আউট হলেন তার খেলা প্রথম বলেই।

২ ওভার শেষে শ্রীলঙ্কা ১ উইকেটে ২২।

ad

পাঠকের মতামত