224011

আমি রেডি আপনি রেডি তো!

মেহের আফরোজ শাওন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা। যিনি তার ক্যারিয়ার শুরু করেন ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের আজ রবিবার ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর নাম লিখেন সঙ্গীত, নাটক ও চলচ্চিত্র পরিচালনায়।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই শাওনের সঙ্গে সরাসরি কথা বলতে চান। কিন্তু নানা কারণে তাদের সেই সুযোগ হয় না। তবে ভক্তদের জন্য এবার সেই সুযোগ এসেছে। আগামী ৩০ আগস্ট রাত ৮ টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই কথা বলবেন শাওন। আর এই প্রিয় তারকার সঙ্গে কথা বলার এই সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।

এ প্রসঙ্গে শাওন এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলালিংকের মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলার একটা দারুণ সুযোগ পেয়েছি। আগামী ৩০ আগস্ট আমি থাকবো আপনাদের সঙ্গে বাংলালিংক স্টারজোন সার্ভিসে। শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা দিতে। নানা বিষয়ে কথা হবে, ফোন কলে আড্ডা হবে। শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনি রেডি তো?’

ad

পাঠকের মতামত