223711

বিয়ের দাবিতে আবারও অনশনে হুসনেয়ারা

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে অনশনরত কলেজ ছাত্রী হুসনেয়ারা খাতুন শনিবার বিকেলে হাসপাতাল থেকে ফিরে আবারও অনশন শুরু করেছেন। সে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের আব্দুল হামিদের মেয়ে ও তাড়াশ ডিগ্রি কলেজের বিএ শেষ বর্ষের ছাত্রী।

জানা গেছে, গত সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছোট পওতা গ্রামের প্রভাবশালী হাসান আলীর ছেলে মাসুদ রানার বাড়িতে তার অনশন চলছিল। বৃহস্পতিবার বিকেলে ইউএনও এসএম ফেরদৌস ইসলাম ও থানার ওসি মোস্তাফিজুর রহমান তার কাছ থেকে মুচলেকায় স্বাক্ষর নিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দিলে সে নিরুপায় হয়ে গভীর রাতে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হুসনেয়ারা জানান, মাসুদের সাথে তার দীর্ঘ ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক। এরই মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে মাসুদ তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। অথচ আমাকে ফেলে সে আরেক জনকে জীবন সঙ্গী করার পায়তারা করছে। হয় মাসুদ আমাকে বিয়ে করবে নয়তো অনশনরত অবস্থায় তাদের বাড়িতেই আত্মহত্যা করব।

বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন জানান, এর আগে প্রশাসনিক হস্তক্ষেপে মেয়েটিকে সরিয়ে দেওয়ার কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন। এবার শিগগিরই সামাজিকভাবে বিষয়টির সুষ্ঠু সমাধান দেওয়া হবে।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মূলত এটা সামাজিক বিষয়। তবে আইনী সহায়তা চাইলে তাকে নিয়মানুযায়ী দেওয়া হবে।

ad

পাঠকের মতামত