223662

যমজ ‘লাল্টু-পল্টু’ বিক্রি হলো সারে ৬ লাখ টাকায়

বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রত্যন্ত গ্রাম হিজলা পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মুনজুরুল আলম চৌধুরী গরুর খামারের যমজ দুই ষাড় লাল্টু ও পল্টু একত্রে বিক্রি হয়েছে সারে ছয় লাখ টাকায়। গরু দুটি ফ্রিজিয়ান জাতের বলে জানিয়েছেন খামারের মালিক।

যমজ দুই গরুকে দেখতে ভীড় করছেন এলাকাবাসী। একেকটি গরুর ওজন ৩০ মণ বলে জানিয়েছেন খামারের মালিক।

খামারের মালিক বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসে তার খামারে একটি গাভি যমজ দুটি ষাঁড় প্রসব করে। কৃত্রিম প্রজননে জন্ম নেয়া উন্নত ফ্রিজিয়ান জাতের এই দুটি ষাঁড়ের নাম রাখেন লাল্টু ও পল্টু। মাসিক ৯ হাজার টাকায় গরুর খামার পরিচর্যার জন্য তুষার নামে এক রাখালকে রাখেন। গরুর খাবারের যোগান দিতে পাশেই রয়েছে উন্নত ঘাস চাষের নির্ধারিত জমি। স্থানীয় খড়-কুটা, ঘাস-ভুসি ইত্যাদি খাইয়ে লালন-পালন করা হয় আকর্ষণীয় ষাঁড় লাল্টু-পল্টুসহ খামারের অন্য ১৪টি গরু। সাড়ে তিন বছরে যমজ ষাঁড় লাল্টু ও পল্টুর এক একটির ওজন প্রায় ৩০ মণ।

খামার থেকেই ষাঁড় দুটি বিক্রি হয়েছে সারে ছয় লাখ টাকায়। কিনেছেন হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আজমীর আলী

ad

পাঠকের মতামত