223659

ব্রাজিলের স্কোয়াডে নতুন মুখ ৯জন

আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এল সালভাদর ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। আর এই দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষনা করেছে ব্রাজিল কোচ টিটে।

ব্রাজিলের এই স্কোয়াডে অনেক পরিবর্তন এসেছে। বিশ্বকাপের স্কোয়াডে থাকা অনেকেই নেই এই স্কোয়াডে।

ব্রাজিলের এই স্কোয়াডে নতুন মুখ নয় জন। এই ৯ জন হলো, আর্থার, লুকাস পাকুয়েতা, ফ্যাবিনহো, আন্দ্রেস পেরেইরা, এভারটন, পেড্রো, দেদে, ফিলিপ এবং হোগো।

এই ৯ তারকার মধ্যে হোগো গোলকিপার। আর্থার, পাকুয়েতা, পেরেইরা হলো মিডফিল্ডার। ফ্যাবিনহো, ফিলিপ, দেদে হলো ডিফেন্ডার। এভারটন, পেড্রো হলো ফরোয়ার্ড।

ad

পাঠকের মতামত