223536

পুলিশের সামনেই চুম্বন! গ্রেফতার প্রেমিক যুগল

আন্তর্জাতিক ডেস্ক: বাইরে বৃষ্টি আর পাশে প্রেমিকা থাকলে কি আর নিজেকে সামলানো যায়। কিন্তু এবার সেই ঘটনার জেরে গ্রেফতার হলেন এর পাকিস্তানি যুবক। চুম্বনরত অবস্থায় প্রেমিক প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ ।

ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের সিটি সেন্টারে। বৃষ্টির মধ্যেও যথেষ্ট ভিড় ছিল গত বুধবার সেই এলাকায়। ভিড়ের মধ্যেই গাড়িতে একান্তে দু’জনে গল্প করার জন্য নিজেদের গাড়িতে ওঠেন সেই যুবক যুবতী ৷ এরপর শুরু হয় ঘনিষ্ঠটা। গাড়ির কাঁচ তোলা থাকলেও আশেপাশের যারা ছিলেন, তাদের বিষয়টি নজর এড়ায়নি।

আচমকাই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ইসলামাবাদের পুলিশ। কিন্তু এরপরও হুঁশ ফেরেনি তাদের ৷ চারপাশের ব্যস্ত দুনিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে তারা পুলিশের সামনেও অনবরত একে অপরকে চুমু খাচ্ছিলেন।

কিন্তু এরপরও হুঁশ ফেরেনি তাদের । চারপাশের ব্যস্ত দুনিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে তারা একে অপরকে আদর করতে মত্ত ছিলেন । অভিযুক্ত যুগলকে গ্রেফতার করে পুলিশ । যদিও পরে জামিনে তাদের ছেড়ে দেওয়া হয় । পাকিস্তানে প্রায়ই হেনস্থার মুখে পড়তে হয় এমন যুগলদের।

ad

পাঠকের মতামত