চলে এলো প্রীতম-প্রতীকের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ (ভিডিও)
বিনোদন ডেস্ক
দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘বেয়াইন সাব’-এর কথা সবারই জানা। গানটি দিয়ে শ্রোতাদের মনে ঝড় তোলেন প্রীতম। যাতে কণ্ঠ দেন প্রীতমের বড় ভাই প্রতীক হাসান।
এবার একই প্রতিষ্ঠানের ব্যানারে নতুন ধামাকা নিয়ে হাজির হলেন দুই ভাই। গানটির শিরোনাম ‘গার্লফ্রেন্ডের বিয়া’। বৃহস্পতিবার (১৬ আগস্ট) গানটি ভিডিও কন্টেন্ট আকারে গানটি প্রকাশ হয় গানচিলের ইউটিউব চ্যানেলে।
গানটিতে ভাগাভাগি করে কণ্ঠ দিয়েছেন এই দুই ভাই। সুর ও সংগীত করেছেন প্রীতম। কথা লিখেছেন লুৎফর হাসান। এফডিসিতে সেট বসিয়ে গানটির ভিডিওর শুটিং হয়। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ভিডিওতে প্রতীক হাসান ও প্রীতম হাসানের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছেন টয়া। একটি মজার চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া।
এছাড়া একটি বিশেষ দৃশ্যে ‘ঝড়’ ভূমিকা নিয়ে হাজির হয়েছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। এর আগে গানচিল থেকে প্রকাশিত হাবিবের ‘ঝড়’ গানের ভিডিওতে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন প্রীতম হাসান।
‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানের ভিডিও…




