223602

ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল, অভিনেত্রীর অস্বীকার

বিনোদন ডেস্ক: গত বছর নারী দিবসে জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপনের আলোচিত একটি সংলাপ ছিল, ‘আরো ছোট করে দিন, যাতে এভাবে আর ধরা না যায়।’ সংলাপটি ছিল শাহনাজ সুমির মুখে। বিজ্ঞাপনটি করে ব্যাপক পরিচিতি পান সুমি। এ ছাড়া ২০১৬ সালে চ্যানেল আই সেরা নাচিয়ের সিজন থ্রিতে সেরা ১০-এ ছিলেন তিনি। গতকাল ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সুমি জানান, তাঁর নাম ব্যবহার করে একটি মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল করা হয়েছে।

এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন,‘‘সোনার পাখি, রুপার পাখি’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। আমার চরিত্রের নাম ছিল বিজলী। নাটকটি খুবই জনপ্রিয় হয়, বিশেষ করে প্রবাসী দর্শকদের কাছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি, একটা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর ক্যাপশনে আমার নাম লেখা। বলা হচ্ছে বিজলী চরিত্রের সেই মেয়েটি। এটা মিথ্যে ও বানোয়াট একটি বিষয়। এ কারণে আমি স্ট্যাটাসও দিয়েছি। অহেতুক মিথ্যা অপপ্রচার করে আমার পরিবারের জীবনে বিভীষিকা নিয়ে আসা হয়েছে। ভাইরাল ভিডিওর ফর্সা মেয়েটি আমি নই। মেয়েটি ফর্সা আর আমি কালো। আমার মুখে দাগ আছে। তিল আছে, কিন্তু ওই মেয়েটির মুখে এসব নেই। চেহারায় অনেক মিল আছে এটা সত্যি। চেহারায় মিল থেকে কেউ যদি খুন করে সে দায়ও কি আমার?’

ad

পাঠকের মতামত