223388

‘বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জিয়া জড়িত’

জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন। তার কারণেই দেশে একের পর এক ক্যু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ১৫ আগস্টের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে শুরু থেকেই জড়িত ছিলো জিয়াউর রহমান। তিনি পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া জাতির পিতার আত্মস্বীকৃত খুনীদের ক্ষমতায় বসিয়েছিলেন জিয়ার স্ত্রী, তাই তিনিও ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরও বলেন, যারা স্কুলের ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে খেলতে চায় তারা দেশ ও জাতির শত্রু। তাদের খেলতে দেয়া হবে না। এখনো যারা ষড়যন্ত্র করছেন তারা সাবধান হোন। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, সাম্যবাদী দলের প্রধান দিলীপ বড়ুয়া ও যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

ad

পাঠকের মতামত