কালোজিরা কেন খাবারে ব্যবহার করবেন?
নিউজ ডেস্ক।। কালোজিরা খুবই পরিচিত একটি জিরা। অনেক অসুখ থেকে দূরে রাখে কালোজিরা।তাই যদি খাবারে কালোজিরা ব্যবহার করা যায় তবে অনেক উপকার পাওয়া যাবে।
বিশেষজ্ঞদের মতে, কালোজিরার ফসফরাস রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। শরীরের যেকোনো জীবাণুর সঙ্গে লড়ে যেতে কালো জিরের ভূমিকা অসামান্য।
রান্নার শেষে ফোড়নে বলুন আর মচমচে ধরনের খাবার তৈরিতে বলুন, কালোজিরার ব্যবহার চোখে পড়বেই। হালকু তিতকুটে ধরনের এই মশলাটি শুধু যে খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় তাই নয়, শরীরের অসংখ্য উপকারেও আসে।
কালোজিরার কেন খাবেন?
শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতে কালোজিরার ব্যবহার হয়। কালোজিরার বীজ থেকে তেল পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এতে আছে ফসফেট, আয়রন, ফসফরাস।
এছাড়াও কালোজিরা আমাদের দেহকে রক্ষা করে অনেক ধরনের রোগের হাত থেকে।
আসুন জেনে নেই প্রতিদিন কালোজিরা খাওয়ার উপকারিতা-
নিম্ন রক্তচাপ : নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে কালোজিরা। এবং দেহের কলেস্টোরল নিয়ন্ত্রণ করে উচ্চরক্ত চাপ হ্রাস করে শরীরে রক্ত চাপ এর স্বাভাবিক মাত্রা বজায় রাখে।
রোগমুক্ত : কালোজিরায় রয়েছে ফসফরাস, ফসফেট ও আয়রন। এইসব খনিজ শরীর অনেকটাই রোগমুক্ত রাখতে সাহায্য করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় কালো জিরে রাখুন।
শ্বাসকষ্ট : শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পেতে অনেক চিকিৎসকই রোগীর পথ্যে কালোজিরা রাখতে বলেন। কালোজিরার আয়রন ও ফসফেট শরীরে অক্সিজেনের ভারসাম্য রাখে।
প্রস্রাব : কালোজিরা অ্যান্টি টক্সিনের কাজ করে। তাই তা প্রস্রাব নিয়মিত ও পরিষ্কার রাখতে সাহায্য করে।
ঠাণ্ডার সমস্যা : অনেকেরই ঠাণ্ডা লেগে মাথা ধরে। ঘরোয়া উপায়ে তা কাটাতে হলে একটা পুঁটুলিতে কালোজিরা বেঁধে তা রোদে শুকোতে দিন। এরপর তা নাকের কাছে ধরে থাকলে জমে থাকা শ্লেষ্মা বেরিয়ে যায়, মাথা যন্ত্রণাও ছাড়ে।
পেটের সমস্যা : পেটের সমস্যা থাকলে কালোজিরা রাখুন মেনুতে। ভাজা কালোজিরা গুঁড়া করে আধকাপ দুধে মিশিয়ে খেলে তা পেটের সমস্যাকে দূরে রাখে।




