রক্ত দিয়ে রোগীর জীবন বাঁচালেন বিশ্বনাথ থানার ওসি!
পুলিশই জনতা, জনতাই পুলিশ। একজন রোগীর জীবন বাঁচাতে নিজের রক্ত দান করে কথাগুলোর বাস্তব দৃষ্টান্ত দেখালেন সিলেটের বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
মঙ্গলবার সিলেটের মুজিব জাহান রেডক্রিসেন্ট সোসাইটি রক্তদান কেন্দ্রে তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের জাহির আলীর স্ত্রীর জীবন বাঁচাতে ওই রক্তদান করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী রক্তশূন্যতায় ভুগছেন। তার রক্তের গ্রুপ ‘এবি পজিটিভ’ হওয়ায় তার জন্য রক্তদাতা পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে। ওই রক্তশূন্য রোগীর সংবাদটি উপজেলা ছাত্রলীগের এক নেতার কাছ থেকে তিনি জানতে পেরে ওই নারীকে রক্ত দিতে হাসপাতালে যান ওসি।
পুলিশের চাকরীর ব্যস্ততার মধ্যেও বা সচরাচর দেখা না যাওয়া এমন দৃষ্টান্ত যা রক্তশূন্য এক নারীকে রক্ত দিয়ে ওসির এমন কাজের খবরে উপজেলার সর্বত্র প্রশংসায় সিক্ত হচ্ছেন শামসুদ্দোহা।




