223472

বিয়ের পর বরের হাত ছেড়ে পুলিশের হাত ধরল তরুণী !

আন্তর্জাতিক ডেস্ক :

গাড়ি থেকে নামার জন্য হাত তাঁকে ধরতেই হত। আর শুধু হাত ধরা কেন, গোটা জীবন একসঙ্গে কাটাবেন বলেই তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিউ জার্সির এই তরুণী। কিন্তু বৃষ্টি সব আনন্দ পণ্ড করে দিল! গাড়ি থেকে বের হতে সাহায্য নিতে হল পুলিশের।

ফেসবুকে সম্প্রতি দেখা গিয়েছে এমনই একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে নিউ জার্সির রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি। গাড়ির বেশিটাই জলের তলায়। আর সেখান থেকে অতি সাবধানে বেরিয়ে আসছেন তরুণী। পরনে বিয়ের পোশাক। পাশে রয়েছে পুলিশের গাড়ি। একা বেরতে পারছেন না বলে তাঁকে হাত ধরে বের করে নিয়ে আসছেন পুলিশ অফিসার।

আরও জানা গিয়েছে বিয়ে সেরে বরকে নিয়ে গাড়ি করে ওয়েডিং পার্টি করতে যান তরুণী। বর ছাড়া কয়েকজন বন্ধুও ছিলেন গাড়িতে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালি আচরণে অতি অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি। একটু একটু করে গাড়ি যেতে থাকে জলের তলায়। খবর যায় পুলিশে। আর তার পরেই হয় উদ্ধারকাজ।

জানা গেছে বিয়ে করে বরকে নিয়ে গাড়িতে চড়ে ওয়েডিং পার্টিতে যান তরুণী। বর ছাড়া কয়েকজন বন্ধুও ছিলেন গাড়িতে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালি আচরণে অতি অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি। একটু একটু করে গাড়ি যেতে থাকে পানির নিচে। খবর যায় পুলিশে। আর তার পরেই তারা উদ্ধার হন।

বিয়ের পর এমন একটা ঘটনা ঘটায় হকচকিয়ে যাওয়াই স্বাভাবিক। পুলিশকর্মীদেরও ব্যাপারটা বেশ অন্যরকম বলে মনে হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, বৃষ্টির সময় গাড়ির মধ্যে অনেকেই আটকা পড়েন। আমরা তাদের বের করে নিয়ে আসি। কিন্ত সদ্য বিবাহিত কাউকে উদ্ধার করার কাজ রোজ রোজ পড়ে না।

ad

পাঠকের মতামত