223134

বালি খুঁড়ে মিলছে রুই!

মাটির নিচে মাছের বাস- নতুন কোনো খবর নয়। সাধারণত কুচিয়া, তারা বাইম, শিং-মাগুর অগভীর খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুরের নরম মাটির নিচে বাস করে। তাই বলে বিদেশি কার্পজাতীয় রুই মাছ? পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের এক গ্রামে এমন অবাক কাণ্ডই ঘটেছে। বালি সরালেই মিলছে মাছ! টাটকা এই রুইয়ের ওজনও কম নয়, একেকটা ৪০০ থেকে ৫০০ গ্রাম।
মঙ্গলবার এলাকায় খবর রটে, বালি সরালেই মিলছে মাছ! কেউ কেউ প্রথমে এটাকে গুজব বলেই উড়িয়ে দেন। কিন্তু অনেকের হাতে মাছ দেখে ভিড় জমতে শুরু করে পশ্চিম মেদিনীপুরের রথিপুরের বাজার এলাকায়। সবাই ব্যস্ত বালি খুঁড়তে। কেউ হাত দিয়ে বালি সরাচ্ছেন, কেউ আবার কোদালে। কারোরই যেন নিঃশ্বাস ফেলার সময় নেই।

স্থানীয়দের ধারণা, ভরা বর্ষায় পানিভর্তি নদী থেকে বালি তোলার সময় মাছের ঝাঁকও উঠে এসেছে ডাম্পারে। আর সেই বালির স্ত‚পেই মিলছে রুই মাছ। তবে এমন অদ্ভুত অভিজ্ঞতাকে ফ্রেমবন্দি না করলে কি হয়? তাই কেউ সেই মাছ হাতে বন্ধুদের সঙ্গে সেলফিও তুলছেন।

ad

পাঠকের মতামত