223231

বিপিএল খেলতে পারবে না যে বিদেশি তারকা খেলোয়াড়রা

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নভেম্বরে শুরু হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল।যার জন্য আগামী বছরের জানুয়ারীর ৫ তারিখে বিপিএল শুরুর তারিখ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।কিন্তু এই সময় বিপিএল শুরু হলে বিপদেই পড়বে বিসিবি।

কেননা একই সময়তে চলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি। বিপিএলের অংশগ্রহণকারী অনেক তারকা বিদেশী ক্রিকেটাররা নিয়মিত বিগ ব্যাশ খেলে আসছেন। তাছাড়া বিপিএলের চাইতে বিগ ব্যাশে টাকা বেশি। সেক্ষেত্রে বিগ ব্যাশ ছেড়ে বিপিএলে আসবেন এমন নিশ্চয়তা নেই।

শুধু যে বিগ ব্যাশ তা নয়। ওই সময়টায় বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত থাকবেন আন্তর্জাতিক সূচি নিয়েও। বিপিএলে খেলতে আসেন শ্রীলঙ্কার ক্রিকেটাররাও। তবে এবার তারা ব্যস্ত থাকবেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে উইন্ডিজ। ঐ সময়টায় ব্যস্ত থাকবেন পাকিস্তানের ক্রিকেটাররাও। সব মিলিয়ে বিপিএল নিয়ে বেকায়দায় পড়েছে বিসিবি।

বিপিএল নিয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘বিপিএল ৫ জানুয়ারিতে শুরু হবে। সেই তারিখটিই থাকছে। এখন আমাদের আর কিছু করার নেই। জাতীয় দল নিউজিল্যান্ডে যাবে। এর আগে কোনো স্লট নেই। ডিসেম্বরে জাতীয় নির্বাচন। নভেম্বরে নির্বাচনী প্রচরণা শুরু হবে। এই কারণে একটি সেফ সাইড চিন্তা করে আমরা ৫ জানুয়ারি ঠিক করেছি। একটা অসুবিধা হতে পারে যে, আমরা অনেক আন্তর্জাতিক ক্রিকেটারকে পাচ্ছি না। তাদের অনেকের ব্যস্ত সূচি থাকতে পারে। তবে এর মধ্যেই আমাদের মানিয়ে নিতে হবে।’

ad

পাঠকের মতামত