223143

চলন্ত গাড়িতে মোবাইল বিস্ফোরণ (ভিডিও)

চীনের সাংহাইয়ে চলন্ত গাড়িতে মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাড়ির ভেতরের ড্যাশবোর্ডে রাখা অ্যাপলের আইফোন-৬ এর একটি ফোন বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেছে। মুহূর্তটি আবার ধরা পড়েছে ড্যাশক্যামের ভিডিওতে। সামাজিক ভিডিও মাধ্যম ইউটিউবে সেই ভিডিও আপলোড করার পর ভাইরালও হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, গাড়ির ড্যাশবোর্ডে রাখা আইফোন-৬ মোবাইলটি হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন।

দেশটির ইইসি মিডিয়ার প্রকাশিত এক খবরে জানানো হয়েছে, আইফোন বিস্ফোরণের ঘটনায় ওই গাড়ির ভেতরে থাকা যাত্রীরা হতাহত হননি।

বিশ্বখ্যাত প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গ্যাজেটস নাউয়ের খবরে বলা হয়, আইফোন ৬-এর বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে জানা গেছে, এই ফোনের মালিক চীনের স্থানীয় দোকান থেকে ছয় মাস আগে একটি ব্যাটারি পরিবর্তন করেছিলেন।

এর আগেও চীনসহ অন্যান্য আরও কয়েকটি দেশে মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারিকে এই বিস্ফোরণের জন্য দায়ী করে থাকেন।

ad

পাঠকের মতামত