223025

নিজের জুতা খুলে বয়স্ক হজযাত্রীকে পরিয়ে দিল সৌদি পুলিশ!

হজ ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়।

হজ পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। যিনি হজ সম্পাদনের জন্য গমন করেন তাকে বলা হয় হাজী।

এমনই একজন নারী হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। তিনি পবিত্র কারা শরীফে নামাজ আদায়ের পর আশেপাশের এলাকা ঘুর ছিলেন। কিন্তু, তার পায়ে কোনো জুতা নেই, আবহাওয়া উষ্ণ।

এ সময় কাবা শরীফে নামাজ আদায়ের পর কাবা শরীফের সম্মানে আশেপাশের এলাকাতেও খালি পায়ে হাঁটাচলা করা ওই নারীকে দেখেন এক সৌদি পুলিশ। আবহাওয়া উষ্ণ থাকার ফলে বেশ বিপাকে পড়ে যান ওই নারী। বাধ্য হয়ে মোটা কাগজ দু’ভাগ করে অনেকটা স্যান্ডেলের মতো বানিয়ে হাঁটছিলেন তিনি।

এ বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে বয়স্ক ওই নারীর দিকে এগিয়ে যান সৌদি আরবের পুলিশের এক সদস্য। তিনি নিজের পা থেকে জুতা জোড়া খুলে ওই হজযাত্রীর পায়ে পরিয়ে দেন।

সেই সময়কার দৃশ্য ধারণ করে আল আরাবিয়্যাহ ইংরেজি ভার্সনে আপলোডের পর চারদিক থেকে প্রশংসা শুরু হয়, সেই সৌদি পুলিশ সদস্যের। এতে সৌদি পুলিশের ওই সদস্যের জন্য অনেকেই দোয়া করেছেন। এর পাশাপাশি প্রশংসায় ভাসছে ওই সৌদি পুলিশ সদস্য।

ad

পাঠকের মতামত