মেসির থেকেও বেশি শিরোপা জিতেছেন যারা
স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড়ের নাম লিওনেল মেসি। বার্সার হয়ে জিতেছেন ৩৩টি শিরোপা জিতেছেন। মেসির থেকে একটি শিরোপা কম জিতেছে সদ্যই বার্সালোনা ছাড়া ইনিয়েস্তা। মেসির কাছাকাছি আছে কেবল পিকে ও বুসকেটস। দুজনেই শিরোপা জিতেছেন ২৮টি করে।
তবে সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড় মেসি না, মেসির চেয়েও বেশি শিরোপা জয়ী খেলোয়ারও আছে। তার নাম রায়ান গিগস। ম্যানইউর ইতিহাসের অন্যতম সেরা এই তারকা শিরোপা জিতেছেন ৩৫টি। আর সবগুলো শিরোপাই জিতেছেন ম্যানইউর হয়ে।
ইউক্রেনের ফুটবলার ওলেকাসান্দর সোভকোভস্কি তার ক্যারিয়ারে শিরোপা জিতেছেন ৩৬টি। এই গোলকিপার তার ক্যারিয়ারের অধিকাংশ সময়টাই কাটিয়েছেন ডায়নামো কিয়েভে। ক্লাব ইতিহাসে অন্যতম সফল ফুটবলারও তিনি।
তালিকায় এরপরই আছে ব্রাজিল তারকা ম্যাক্সওয়েলের নাম। এই নামটি হয়তো অনেকেই ভাবেওনি। কিন্তু সফলতার দিক থেকে তিনিও এগিয়ে আছেন অনেক। ক্লাব ক্যারিয়ারে ইন্টার মিলান, বার্সালোনা, পিএসজি, আয়াক্স, ক্রুজেইরোর মত ক্লাবে খেলা এই তারকা শিরোপা জিতেছেন ৩৭টি।
তালিকার সবার উপরের নামটি আরেক ব্রাজিল তারকা দানি আলভেসের। সাবেক বার্সালোনা ও বর্তমান পিএসজির এই তারকা শিরোপা জিতেছেন ৩৯টি। ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা এই তারকারই।




