রাতেরবেলা লুকিয়ে প্রেমিকের বাড়িতে গিয়েছিল স্কুলছাত্রী, অতঃপর …
আন্তর্জাতিক ডেস্ক- একই এলাকার বাসিন্দা প্রেমিক-প্রেমিকা। সেই সুবাধে দুজনের মধ্যে প্রথমে পরিচয়, একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রুপ নেয়। আর সেই প্রেমই এখন মৃত্যুর মুখে ফেলে দিয়েছে স্কুল ছাত্রীকে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, নদীয়ার চাপড়ার দোয়েরবাজার মাঠপাড়া এলাকার চিন্ময় মণ্ডল নামে ওই যুবকের সাথে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক এক বছর ধরে। এর মধ্যে প্রায় রোজই স্কুলছাত্রী চিন্ময়ের বাড়িতে যেত। এমনকি মাঝে মধ্যে রাতেরবেলাও তাকে ডেকে পাঠাত চিন্ময়। বাড়িতেই লুকিয়ে দেখা করত তারা দুজন।
সোমবার সন্ধ্যাবেলাও স্কুল ছাত্রীকে ডেকে পাঠায় চিন্ময়। সে তাদের বাড়িতে যায়। সেখানে যাওয়ার পরই চিন্ময় জোর করে স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। সে বাধা দিলে তাকে মারধর করে চিন্ময়। এরপর বাড়িতেই জোর করে তার সঙ্গে ‘সহবাস’ করে চিন্ময়। তারপরই সে অজ্ঞান হয়ে যায়। তার আর কিছু মনে নেই বলে দাবি করেছে ওই ছাত্রী।
বর্তমানে গুরুতর অবস্থায় ওই কিশোরী কৃষ্ণনগর হাসপাতালে চিকিত্সাধীন।
এদিকে ওই ছাত্রীর মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক চিন্ময়। তারপর ছাদ থেকে ছুঁড়ে ফেলে তাঁর মেয়েকে খুন করার চেষ্টা করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল মেয়ে। এদিন সকালে বাড়ির পাশে ড্রেন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় মেয়েকে।
যদিও অভিযুক্তের দাবি, ওই ছাত্রী মিথ্যা কথা বলছে। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।




