222997

বিয়ের অনুষ্ঠানে কাটা হলো জামাইয়ের গোপনাঙ্গ!

স্ত্রী মুক্তা বর্মনের ওপর মারধরের করেন-চিরঞ্জিৎ শর্মার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল আগে থেকেই। এ নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন বেশ চটে ছিলেন। গত রোববার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ঘরের মেয়ের ওপর এমন অত্যাচার সেদিন আর সইতে পারেননি মুক্তার পরিবারের সদস্যরা। শাস্তি দিতে জামাই চিরঞ্জিতের গোপনাঙ্গ কেটে নেন তারা।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রায়গঞ্জে। চিরঞ্জিৎ বর্মন পেশায় কাপড়ের ব্যবসায়ী। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, মুক্তা বর্মনের সঙ্গে চিরঞ্জিতের বিয়ে হয়েছিল প্রায় তিন বছর আগে। ঘটনার দিন মুক্তার ভাইয়ের বিয়ে ছিল। বিয়েতে উপস্থিত ছিলেন চিরঞ্জিতও। অনুষ্ঠানে মদ্যপান করার পরে তার সঙ্গে ঝগড়া শুরু হয় মুক্তার।

এক পর্যায়ে চিরঞ্জিৎ স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন আপত্তি করেন। এর পরই স্ত্রীকে মারধর করতে থাকেন তিনি। এতে চটে যান শ্বশুরবাড়ির লোকজন। শুরু হয় মারধর। পরে ব্লেড দিয়ে চিরঞ্জিতের গোপনাঙ্গ কেটে দেন তারা।

এদিকে রায়গঞ্জ থানায় শ্বশুরসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে চিরঞ্জিতের পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে মুক্তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

ad

পাঠকের মতামত