222952

রেস্তোরাঁয় ‘ওয়েটার’ যখন বানর তখন সে তো কাঁধে উঠবেই!

জাপানের কায়াবুকি টাভার্ন নামে একটি রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে নিয়োজিত করা হয়েছে তিনটি বানর। খুব সুন্দরভাবে অতিথিদের পরিসেবা দেয় তারা।

পছন্দের অর্ডার করা ডিস বা বিয়ার নিয়ে হাজির হয়। কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করে, তিন বেলা কলা দিলেই তারা সন্তুষ্ট। দেশ বিদেশের পর্যটকেরা মূলত বানর ওয়েটারের জন্য এই রেস্তোরাঁয় ভিড় করে। যাদের এই রেস্তোরাঁ সম্বন্ধে কোনো ধারণা নেই তারা রেস্তোরাঁয় বানর দেখে অবাক হয়ে যান, হকচকিয়ে যান অনেকেই। বছর দুয়েক থেকে চলছে এই রেস্তোরাটি।

রেস্তোরাঁর প্রধান আকর্ষণ ওয়েটার ‘ফুকু চ্যান’ নামের এক বানর। রেস্তোরাঁটির মালিক ইয়াক চ্যান মাত্র তিন বছর বয়সে একটি বানর নিয়ে আসেন। তিনি লক্ষ্য করেন, তিনি যা করছেন বানরটিও তাকে নকল করে সেটাই করছে, শিখছে সব খুঁটিনাটি বিষয়।

তারপর তিনি ঠিক করেন এই বানরকে দিয়েই কাজ করাবেন। এরপর থেকে অর্ডারের সব জিনিস সবার কাছে পৌঁছে দিতে থাকে এই বানর। শুধু ওয়েটারের কাজ নয়, ফুকু চ্যান মাঝেমধ্যে বলের ওপর ব্যালান্স করা, লং জাম্পসহ চমকপ্রদ খেলাও দেখায়।

ad

পাঠকের মতামত