222619

শুটিংয়ের ফাঁকে ফুরফুরে মেজাজে শাকিব

বিনোদন ডেস্ক
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলী অভিনীত নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’। আসন্ন কোরবানির ঈদে মুক্তির পাচ্ছে ছবিটি। এটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

বর্তমানে ‘ক্যাপ্টেন খান’ ছবির গানের শুটিং চলছে। এর জন্য শাকিব খান ও বুবলী অবস্থান করছেন ব্যাংককে। সেখানেই তারা শুটিংয়ের ফাঁকে উপভোগ করছেন ব্যাংককের সৌন্দর্য।

সম্প্রতি ফেসবুকে শাকিব খানের কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে। যেগুলো দেখে তার ভক্তরা বেশ উচ্ছ্বসিত। ছবিগুলোতে শাকিবকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে। এছাড়া শাকিবের গেটআপেও রয়েছে আকর্ষণীয়তা। তাই ভক্তরা আশা করছেন, ‘ক্যাপ্টেন খান’ ছবিতেও তাদের প্রিয় নায়ককে ভিন্ন রূপে দেখতে পাবেন।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব ও বুবলী ছাড়াও অভিনয় করছেন নায়ক সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ।

ad

পাঠকের মতামত