222581

আপনাকে অনেক মিস করি আশরাফ ভাই : সোহেল তাজ

নিউজ ডেস্ক।। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার একজন শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম এবং আরেক নেতা শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই দুই নেতা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিকভাবে অনেকটাই নিষ্ক্রিয়। স্ত্রীর মৃত্যুর পর রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন সৈয়দ আশরাফ। বিভিন্ন সূত্রে তার অসুস্থতার খবরও শোনা গেছে। অপরদিকে, সোহেল তাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হলেও দলীয় সভা-সমাবেশে তাকে দেখা যায় না বহুদিন, শিগগিরই ফিরবেন তারও কোন নিশ্চয়তা নেই।

রাজনীতির মাঠে অনুপস্থিত থাকলেও এই দুই নেতার জনপ্রিয়তায় যে একটুও ভাঁটা পড়েনি তা বোঝা গেল সোহেল তাজের এক ফেসবুক স্ট্যাটাসেই। শুক্রবার (১০ আগস্ট) রাতে দেওয়া স্ট্যাটাসে একটি ছবিসহ সোহেল তাজ লিখেছেন, ‘আশরাফ ভাই, আপনাকে অনেক মিস করি’। তার স্ট্যাটাসটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টে কমেন্ট করেছেন অনেকই। তাদের দু’জনকেই আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। উৎস: আমাদের সময়.কম।

ad

পাঠকের মতামত