222635

যে কারণে জন্মদিন পালন করছেন না সারা আলি খান

আজ ২৩ বছরে পা দিলেন সাইফ আলি খানের কন্যা ও বলিউডে অভিষেকের অপেক্ষায় থাকা জনপ্রিয় স্টার কিড সারা আলি খান।

তবে এবারের জন্মদিন তাঁর আগের অন্য জন্মদিনগুলোর মতো নয়। আগেরগুলো তিনি বন্ধু ও পরিবারের সাথে কাটিয়েছেন। এবার তিনি কাটাবেন রোহিত শেঠির ছবি ‘সিমবা’র সেটে। সেখানে ‘সিমবা’য় অভিনয়, নাচ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় কাটবে তাঁর এবারের জন্মদিন।

গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ‘সিমবা’র সেটেই কাটবে সারার এবারের জন্মদিন। সেখানে তিনি একটি গানের মহড়ায় ব্যস্ত থাকবেন। গানটি দু-এক দিনের মধ্যেই শুট করা হবে।

নির্মাণসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গানটির রিহার্স এর জন্য এবং গানটির সাথে সংশ্লিষ্ট কিছু নাচের মুদ্রা শিখেই জন্মদিনটা পার করবেন সারা।

আর তাই, জন্মদিনের কোনো পার্টি বা আনন্দ অনুষ্ঠান হবে না। শুধু কাজ দিয়েই এবারের জন্মদিন উদ্‌যাপন করবেন সারা আলি খান।

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সাইফকন্যা সারার। অভিষেক কাপুরের ছবিটি আগামী ৩০ নভেম্বর মুক্তি পাবে।

আর রণবীর সিং এর বিপরীতে ‘সিমবা’ মুক্তি পাবে ডিসেম্বরের ২৮ তারিখ।

ad

পাঠকের মতামত