222706

যে অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ইচ্ছা পুনমের!

বলিউডে তার বিশেষ আনাগোনা নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে তার জুড়ি মেলা ভার। নেটদুনিয়ায় নিজেকে মেলে ধরে কীভাবে শিরোনামে থাকতে হয়, তা বেশ ভালই জানেন অভিনেত্রী পুনম পাণ্ডে।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার হট ছবি বা ভিডিওর জনপ্রিয়তা আকাশছোঁয়া। শরীর প্রদর্শন করে অনুগামীর সংখ্যাও বাড়িয়ে চলেছেন দিন দিন। কিন্তু পুনমের মন খারাপ। কারণ এখনও পর্যন্ত নিজের ‘ড্রিম বয়’ এর দেখা পাননি তিনি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে নিজের মনের কথা খুলে বলেছেন এই মডেল। জানিয়েছেন, এখনও কাউকে সেভাবে মনে ধরেনি তার। তবে হ্যাঁ, এমন কয়েকজন বলিউড নায়ক আছেন যাদের কাছে পাওয়ার দারুণ ইচ্ছা পুনমের।

বলিউড নায়কদের মধ্যে কার সঙ্গে বন্য হতে চান? পুনমকে করা এমন প্রশ্নের ভিতরই লুকিয়ে ছিল হাজার দুষ্টুমি। সে ইঙ্গিত ভালই বুঝতে পেরেছিলেন অভিনেত্রী। অকপটেই জানান, যাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা, তাদের তালিকাটা কিন্তু বেশ লম্বা। অন্তত পাঁচ-ছয়জন তো রয়েছেন। এবার মুখ ফুটে নামগুলোও জানিয়ে দিলেন।

তালিকার শুরুতেই ‘কমান্ডো’ ছবির হ্যান্ডসাম হাঙ্ক বিদ্যুৎ জামওয়াল। রণবীর সিং এবং সালমান খানকে আলাদাভাবে পেলেও দারুণ খুশি হবেন বলে জানান। এরপর পুনম যা বললেন, তা হয়তো এতদিন অনেকেরই অজানা ছিল।

শুধু পুরুষ নয়, মহিলাতেও আকৃষ্ট তিনি। মহিলার সঙ্গেও ঘানিষ্ঠ হতে চান। নামও গোপন রাখেননি, অকপটে স্বীকার করেছেন কৃতি শ্যাননকে ‘অন্যভাবে’ পাওয়ার ইচ্ছাও রয়েছে তার। এই সংবাদ কৃতির কানে যাওয়ার পর তিনি কী জবাব দেন সেটাই দেখার অপেক্ষা।

ad

পাঠকের মতামত