222587

বুবলী আগেই পেয়েছেন শাকিবের সেরা গিফট

বিনোদন ডেস্ক ।। শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেম, বিয়ে ও সম্পর্ক ভাঙনের নানা গুজব-গুঞ্জন রয়েছে। সে যাই হোক। তা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি কেউই। একসঙ্গে জুটি হয়ে কাজ করে চলছে। এই চলার পথে আসে যায় নানা উৎসব পার্বন। শাকিব খানের কাছ থেকে কী কোন উপহার মেলে? সেরা উপহারটাও বা কী?

এ নিয়ে বুবলী বলেন,‘ এখন পর্যন্ত শাকিব খানের কাছ থেকে পাওয়া ঈদের সেরা গিফট ‘বুবলী বুবলী’ গানটি। এটি ২০১৬ সালে মুক্তি পাওয়া আমার প্রথম ছবি ‌‘বসগিরি’র। গানটি আমার কাছে বিশেষ গিফট এই কারণে, গানটির মূল পরিকল্পনাকারী ছিলেন শাকিব খান। নিজের নায়কের ইচ্ছায় প্রথম ছবিতেই নিজের নামে গান পাওয়ার অনুভূতি আজীবনই মনে রাখার মতো স্মৃতি।

উনার কাছে এই গানের জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। গানটি আমাকে আলাদা করে জনপ্রিয়তাও দিয়েছে। আমার নামটি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি এই গানের সংগীত পরিচালক, গীতিকার, কণ্ঠশিল্পী, ছবির প্রযোজক ও পরিচালককেও ধন্যবাদ। সবার আন্তরিকতাতেই ‘বুবলী বুবলী’ গানটি দেশব্যাপী আলোচিত ছিল।’ উৎস: বাংলা ইনসাইডার

ad

পাঠকের মতামত