222772

পর্নো দেখতে বাধ্য করে ৬ মাস ধর্ষণ, অতঃপর…!

ভারতের মধ্যপ্রদেশের হোস্টেলে জোর করে পর্নোগ্রাফি দেখিয়ে টানা ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। ভোপালের বেসরকারি ছাত্রীনিবাসে যৌন কেলেঙ্কারির ঘটনায় রোববার থানায় অভিযোগ দায়ের করেছেন ২৩ বছর বয়সী এই মহিলা। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

তার অভিযোগ, একটি ঘরে আটকে রেখে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করা হয়েছিল এবং টানা ছ’মাস ধরে ছাত্রীনিবাসের ডিরেক্টর অশ্বিনী শর্মা তাকে জোর করে ধর্ষণ করেছেন।

মধ্যপ্রদেশের ধার জেলার বসবাসকারী ওই মহিলা ইন্দোর পুলিশের কাছে নিজের বয়ানও দিয়েছেন। যার প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। তবে এ ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতারা।

পরপর দু’দিন দুই মহিলা আলাদাভাবে ‘ভোপালের অবোধপুরির ক্রিস্টাল আইডিয়াল সিটির ওই হোস্টেলে তাদের উপর অকথ্য যৌন নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ দায়ের করেন। আলাদা আলাদা ঘরে বন্দি করে রেখে চলত নারকীয় অত্যাচার।

তাদের এ অভিযোগ পেয়েই গত বুধবার ওই ছাত্রীনিবাসের ডিরেক্টর অশ্বিনী শর্মাকে পুলিশ গ্রেপ্তার করে। তারপর আরও এক মহিলা একই অভিযোগ করেন। এবার অভিযোগ দায়ের করলেন ধার জেলার বাসিন্দা চতুর্থ এই মহিলা।

ওই মহিলার অভিযোগ, ‘আমাকে জোর করে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। সেখানে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করা হত, সেইসঙ্গে চলত ধর্ষণ। এভাবে টানা ৬ মাস আমার উপর নির্যাতন চালানো হয়। আর দাবি মেনে না নিলেই অকথ্য নির্যাতন চালানো হত আমার উপর।’

অভিযোগ পেয়েই নতুন করে এই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ। ভোপালের পদস্থ পুলিশ কর্তা ধর্মেন্দ্র চৌধরি জানিয়েছেন, ইন্দোর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একটি মামলা দায়ের করে তা ভোপালে পাঠিয়ে দিতে বলা হয়েছে। তদন্ত চলছে।

পুলিশ সূত্রে এনডিটিভি আরও জানায়, ধর্ষণ, জোর করে আটকে রাখা, দলিতদের বিরুদ্ধে অত্যাচারসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে। অন্যদিকে ঘটনার পর মধ্যপ্রদেশের সব হোস্টেল প্রতি মাসে পরিদর্শনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ad

পাঠকের মতামত