222448

বিমানবন্দর থেকে বিমান চুরি, সাগরে বিধ্বস্ত (ভিডিও)

কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিমানবন্দর ছাড়ার পর সাউথ পুগেট সাউন্ড এলাকার সাগরে বিধ্বস্ত হয়েছে। পাইলট বিমানটি চুরি নিয়ে গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে বিমানটি যে চুরি করেছে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হরিজোনোর অংশীদার আলাস্কা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হরিজোন এয়ার কিউ৪০০য়ের একটি বিমান চুরি হয়েছে। এ ধরনের বিমানে আকৃতির ওপর ভিত্তি করে সাধারণত ৭৮টির মতো আসন থাকে। তবে সে সময় বিমানটিতে আর কোন আরোহী ছিলেন না।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে ওই বিমানটিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যে অবস্থিত বিমানবন্দরের কাছ দিয়ে উড়ে যেতে দেখা যায়।

ad

পাঠকের মতামত