222535

বাবার চেয়ে হাসি আর ছবি তোলার পোজে এগিয়ে রেল মন্ত্রীকন্যা!

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে রেলমন্ত্রীর সাথে তার প্রথম কন্যাসন্তানের একান্ত কিছু সময়ের ছবি। এই ছবি দুইটিতে ফুটে উঠেছে বাবা-মেয়ের ভালোবাসার কিছু মুহুর্ত।

দুইটি ছবির প্রথমটিতে দেখা যায়, বাবা মুজিবুল হকের কাঁধে চড়ে মেয়ে খেলা করছে। দ্বিতীয়টিতে আরো বেশী উৎফুল্ল মন্ত্রীকন্যা। দেখা গেলো, বাবার মাথার চুলের ভেতর কিছু একটা খোঁজার চেষ্টা করছে সে। জনাব মুজিবুল হককে দুটি ছবিতে একজন আদর্শ বাবার মতোই মেয়ের ‘উৎপাত’ হাসিমুখে মেনে নিতে দেখা গেছে।

রেলমন্ত্রী মুজিবুল হক প্রথম কন্যাসন্তানের বাবা হন ২০১৬ সালের ১৮ মে। এরপর দ্বিতীয়বারের মতো বাবা হন ২০১৮ সালের ১৫ মে। দ্বিতীয়বারে তিনি যমজ সন্তানের বাবা হন।

৬৭ বছর বয়সে দীর্ঘ কুমারজীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তারকে বিয়ে করেন মুজিবুল হক। দেড় বছর পর ২০১৬ সালের মে মাসে তাদের মেয়ের জন্ম হয়।

ad

পাঠকের মতামত