222445

ছেলের পর একই স্থানে মিলল বাবার লাশ!

শেরপুরে ছেলে আব্দুল আজীজের মরদেহ পাওয়ার প্রায় ৯ বছর পর একইস্থানে এবার পাওয়া গেল বাবা আব্দুল হালিমের (৫২) মরদেহ। শনিবার (১১ আগস্ট) সকাল ৮ টার দিকে শহরের পূর্বশেরী অষ্টমীতলা সংলগ্ন মৃগী নদীর তীর থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল হালিম ওই এলাকার মৃত শহর আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গতকাল (শুক্রবার) বিকাল তিনটার সময় আব্দুল হালিম কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে।

পরে এক পর্যায়ে শনিবার (১১ আগস্ট) সকালে স্থানীয়রা মৃগী নদী সংলগ্ন তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখলে স্বজনদের খবর দেয়। স্বজনরা মরদেহ সনাক্ত করে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রসঙ্গত, বিগত ১ মে ২০০৯ সালে একই স্থানে নিহত আব্দুল হালিমের ছেলে আব্দুল আজিজের মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে এনিয়ে মামলা দায়ের হলে মামলাটি এখনও বিচারাধীন আছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

ad

পাঠকের মতামত