222322

নিজের মায়ের গর্ভে সন্তান জন্ম দেবেন তরুণী

নিজের মায়ের জরায়ুতে ৫ মাসের গর্ভবতী হয়েছেন এক তরুণী। কথাটি পড়ে অবাক হলেও এমন ঘটনায় ঘটেছে ভারতে। দেশটির পুনের গ্যালাক্সি কেয়ার হাসপাতালে আপাতত চিকিৎসাধীন ২৭ বছর বয়সী গুজরাটের এই তরুণী।

ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যা দেখা দেওয়ায় শরীর থেকে বাদ পড়েছিল জরায়ু। তারপরও হার মানেননি গুজরাটের এই নারী। মা হওয়ার অদম্য স্বপ্ন নিয়ে এগিয়ে গেছেন তিনি। যেহেতু তার শরীর থেকে বাদ গেছে জরায়ু, তাই মা হওয়ার জন্য তার সামনে খোলা ছিল একটাই পথ, তা হলো জরায়ু প্রতিস্থাপন। সে মোতাবেক ওই তরুণীর মায়ের জরায়ু প্রতিস্থাপন করা হয় তার শরীরে। আর ভারতের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এ ঘটনা বিরল।

তবে ওই প্রতিবেদনে ওই তরুণীর পরিচয় প্রকাশ করা হয়নি।পুনের গ্যালাক্সি হাসপাতালের ডক্টর শৈলেশ পুন্তাম্বেকরের নেতৃত্বে চলছে তরুণীর চিকিৎসা। জরায়ু প্রতিস্থাপনের এ কাজটা যে মোটেও সহজ ছিল না তা জানিয়েছেন ড. শৈলেশ।

তিনি বলেন, ওই তরুণীর মায়ের জরায়ুটি ২০ বছর ধরে শারীরিক নির্দিষ্ট নিয়মের বাইরে ছিল। সেই জরায়ু প্রতিস্থাপিত করে, তাতে গর্ভধারণের বিষয়টির প্রক্রিয়া অত্যন্ত কঠিন ছিল।গোটা বিষয়টা নিয়ে বেশ খুশি ওই তরুণী। তিনি বলেন, ‘যে গর্ভ থেকে আমি জন্মেছি আমার মায়ের সেই গর্ভে আমার সন্তান জন্মাবে। আমি খুব খুশি!’তিনিই ভারতের প্রথম নারী যিনি প্রতিস্থাপিত জরায়ু নিয়ে গর্ভবতী হলেন। কেবল ভারতেই নয় গোটা এশিয়াতেই তিনি প্রথম নারী যিনি প্রতিস্থাপিত জরায়ু নিয়ে গর্ভবতী হয়েছেন। বিশ্বের নিরিখে এই ঘটনা নবমতম। এখন অপেক্ষা কেবল তার সন্তানের পৃথিবীর মুখ দেখার। এমন ইচ্ছা নিয়েই দু’চোখ ভরে স্বপ্ন দেখছেন গুজরাটের ওই সন্তানসম্ভবা তরুণী।

ad

পাঠকের মতামত